সামরিক শক্তির জানান দিয়ে ইরানের গোপন ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ১:৪২ পিএম
সামরিক শক্তির জানান দিয়ে ইরানের গোপন ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিতে ভূগর্ভস্থ একটি বিশাল ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির ফুটেজে দেখা যায়, সুড়ঙ্গের ভেতর সারিবদ্ধভাবে হাজার হাজার ড্রোন প্রস্তুত রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ভিডিও প্রকাশ করা হলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রকেট লঞ্চারের ওপর স্থাপন করা অসংখ্য ড্রোন যুদ্ধের জন্য অপেক্ষা করছে। এছাড়া সুড়ঙ্গের দেওয়ালজুড়ে ইরানের পতাকা এবং দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি স্পষ্টভাবে ঝুলছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই ড্রোনগুলোর লক্ষ্য মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েল।

এই ভিডিওতে ঘাঁটির নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান বা ড্রোনগুলোর প্রযুক্তিগত বিবরণ তুলে ধরা হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, পশ্চিমাদের সামরিক হুমকির মুখে ইরান তাদের পাল্টা আক্রমণের সক্ষমতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই এই পদক্ষেপ নিয়েছে। ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...