আমেরিকা ফার্স্ট নয়, ইসরায়েলের স্বার্থে সেনা জীবন বিপন্ন: লারিজানি

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক নীতির কড়া সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, ট্রাম্পের নির্বাচনী স্লোগান ‘আমেরিকা ফার্স্ট’ আর আগের মতো নেই, বরং তা পরিণত হয়েছে ‘ইসরাইল ফার্স্ট’-এ।
ওই পোস্টে তিনি অভিযোগ করেন, ট্রাম্প তার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ ও ইসরাইলের ক্ষুধা মেটাতে গিয়ে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছেন। লারিজানি মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট এখন নিজের ভুল সিদ্ধান্তের দায় চাপিয়ে দিচ্ছেন সাধারণ মার্কিন সেনা ও তাদের পরিবারের ওপর। ইসরাইলের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনি মার্কিন সেনাদের জীবন বাজি রাখছেন বলেও মন্তব্য করেন এই ইরানি কর্মকর্তা।
সাম্প্রতিক মার্কিন সেনা হতাহতের ঘটনার প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের ওপর বাড়তে থাকা চাপের মধ্যেই এই মন্তব্য এলো। লারিজানি স্পষ্ট করে জানান, ইরান কারও ওপর আগ্রাসন চালায়নি, তারা কেবল আত্মরক্ষার স্বার্থেই পদক্ষেপ নিচ্ছে। মিথ্যা আশ্বাস দিয়ে এখন সেনা মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছেন ট্রাম্প বলেও তিনি কটাক্ষ করেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

আমেরিকা ফার্স্ট নয়, ইসরায়েলের স্বার্থে সেনা জীবন বিপন্ন: লারিজানি

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক নীতির কড়া সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, ট্রাম্পের নির্বাচনী স্লোগান ‘আমেরিকা ফার্স্ট’ আর আগের মতো নেই, বরং তা পরিণত হয়েছে ‘ইসরাইল ফার্স্ট’-এ।
ওই পোস্টে তিনি অভিযোগ করেন, ট্রাম্প তার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ ও ইসরাইলের ক্ষুধা মেটাতে গিয়ে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছেন। লারিজানি মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট এখন নিজের ভুল সিদ্ধান্তের দায় চাপিয়ে দিচ্ছেন সাধারণ মার্কিন সেনা ও তাদের পরিবারের ওপর। ইসরাইলের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিনি মার্কিন সেনাদের জীবন বাজি রাখছেন বলেও মন্তব্য করেন এই ইরানি কর্মকর্তা।
সাম্প্রতিক মার্কিন সেনা হতাহতের ঘটনার প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের ওপর বাড়তে থাকা চাপের মধ্যেই এই মন্তব্য এলো। লারিজানি স্পষ্ট করে জানান, ইরান কারও ওপর আগ্রাসন চালায়নি, তারা কেবল আত্মরক্ষার স্বার্থেই পদক্ষেপ নিচ্ছে। মিথ্যা আশ্বাস দিয়ে এখন সেনা মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছেন ট্রাম্প বলেও তিনি কটাক্ষ করেন।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…