টেবিলে বসতে রাজি নয় ইরান, প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের প্রস্তাব

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ১২:১৯ পিএম
টেবিলে বসতে রাজি নয় ইরান, প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের প্রস্তাব

পরমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, তারা ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় যাবেন না।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতায় নতুন করে আলোচনার চেষ্টা করছেন লারিজানি। তবে এই খবর প্রকাশের পরই কড়া প্রতিক্রিয়া জানিলেন তিনি। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জেনেভায় দুই পক্ষের মধ্যে শেষ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছিল এবং এর পরই সোমবার ভিয়েনায় আবারও বৈঠকের কথা ছিল।

তবে ভিয়েনা বৈঠকের আগেই গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এতে আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানের অন্যতম শীর্ষ কর্মকর্তারা নিহত হন। এই প্রেক্ষাপটে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক বা আলোচনায় বসার কোনো সম্ভাবনাই দেখছে না তেহরান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...