আমেরিকার সাথে আর কোনো আলোচনা নয়, পরিষ্কার জানালেন লারিজানি

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে কোনো পারমাণবিক আলোচনায় বসতে রাজি নয় ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে ওয়াশিংটনের সম্ভাব্য সব আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি সোজাসাপ্টা জানিয়েছেন, আমেরিকার সাথে তারা কোনো আলোচনায় বসবেন না।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আলোচনায় আগ্রহী ছিলেন তিনি। তবে ওই খবর উড়িয়ে দিয়ে লারিজানি জানান, এমন কোনো উদ্যোগের সত্যতা নেই এবং তারা আলোচনার টেবিলে ফিরবেন না।
পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় দুই পক্ষের শেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। এরপর ভিয়েনায় আরেক দফা আলোচনার কথা থাকলেও শনিবারই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা নিহত হন।
এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে আলোচনার দরজা বন্ধ করে দেওয়াকে মার্কিন প্রশাসনের জন্য বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

আমেরিকার সাথে আর কোনো আলোচনা নয়, পরিষ্কার জানালেন লারিজানি

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে কোনো পারমাণবিক আলোচনায় বসতে রাজি নয় ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে ওয়াশিংটনের সম্ভাব্য সব আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি সোজাসাপ্টা জানিয়েছেন, আমেরিকার সাথে তারা কোনো আলোচনায় বসবেন না।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আলোচনায় আগ্রহী ছিলেন তিনি। তবে ওই খবর উড়িয়ে দিয়ে লারিজানি জানান, এমন কোনো উদ্যোগের সত্যতা নেই এবং তারা আলোচনার টেবিলে ফিরবেন না।
পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় দুই পক্ষের শেষ বৈঠক অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। এরপর ভিয়েনায় আরেক দফা আলোচনার কথা থাকলেও শনিবারই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা নিহত হন।
এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে আলোচনার দরজা বন্ধ করে দেওয়াকে মার্কিন প্রশাসনের জন্য বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…