ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষ নেবে না অস্ট্রেলিয়া, স্পষ্ট ঘোষণা
মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পরিপ্রেক্ষিতে এবার নীরব ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে চলমান এই সামরিক অভিযানের সঙ্গে ক্যানবেরা যুক্ত নেই এবং ভবিষ্যতেও তারা এতে অংশ নেবে না। সোমবার দেশটির সংবাদমাধ্যম নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রত্যাখ্যানের কথা জানান।
পেনি ওয়ং বলেন, আমরা এই সামরিক হামলার অংশ ছিলাম না এবং এ ধরনের কোনো ভবিষ্যৎ পরিকল্পনাও আমাদের নেই। উল্লেখ্য, গত ২০২৫ সালে সিডনি ও মেলবোর্নে ইহুদি-বিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনার জের ধরে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল অস্ট্রেলিয়া। তবে বর্তমানে এই উত্তেজনার মধ্যেও যুদ্ধে জড়াতে চাইছে না তারা।

বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত তাদের পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তন। অতীতে ২০০৩ সালের ইরাক যুদ্ধসহ মার্কিন নেতৃত্বাধীন বেশ কিছু বড় সামরিক অভিযানে সরাসরি অংশগ্রহণ করলেও এবার ইরান ইস্যুতে সরাসরি সম্পৃক্ত হওয়া থেকে বিরত থাকল ক্যানবেরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের পক্ষ নেবে না অস্ট্রেলিয়া, স্পষ্ট ঘোষণা
মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পরিপ্রেক্ষিতে এবার নীরব ভূমিকা পালনের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে চলমান এই সামরিক অভিযানের সঙ্গে ক্যানবেরা যুক্ত নেই এবং ভবিষ্যতেও তারা এতে অংশ নেবে না। সোমবার দেশটির সংবাদমাধ্যম নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রত্যাখ্যানের কথা জানান।
পেনি ওয়ং বলেন, আমরা এই সামরিক হামলার অংশ ছিলাম না এবং এ ধরনের কোনো ভবিষ্যৎ পরিকল্পনাও আমাদের নেই। উল্লেখ্য, গত ২০২৫ সালে সিডনি ও মেলবোর্নে ইহুদি-বিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনার জের ধরে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল অস্ট্রেলিয়া। তবে বর্তমানে এই উত্তেজনার মধ্যেও যুদ্ধে জড়াতে চাইছে না তারা।

বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত তাদের পররাষ্ট্রনীতিতে একটি বড় পরিবর্তন। অতীতে ২০০৩ সালের ইরাক যুদ্ধসহ মার্কিন নেতৃত্বাধীন বেশ কিছু বড় সামরিক অভিযানে সরাসরি অংশগ্রহণ করলেও এবার ইরান ইস্যুতে সরাসরি সম্পৃক্ত হওয়া থেকে বিরত থাকল ক্যানবেরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…