ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে যুক্তরাজ্য, ব্যবহার করতে পারবে ব্রিটিশ ঘাঁটি
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতে পরোক্ষভাবে যুক্ত হলো যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের মিসাইল ব্যবস্থার ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। গত সোমবার এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যের মিত্র রাষ্ট্রগুলোর সুরক্ষায় তারা আরও জোরালো ভূমিকা পালন করছেন। বর্তমানে ব্রিটিশ যুদ্ধবিমানগুলো আকাশে টহল দিয়ে ইরানের ছোড়া মিসাইল হামলা রুখে দিচ্ছে। তবে এই হুমকি সম্পূর্ণভাবে দূর করতে হলে মিসাইলগুলো যেখান থেকে ছোড়া হচ্ছে অর্থাৎ উৎসেই সেগুলো ধ্বংস করা জরুরি বলে মনে করেন তিনি।

মার্কিন প্রশাসন সীমিত প্রতিরক্ষার স্বার্থে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল। সেই অনুরোধে সাড়া দিয়ে যুক্তরাজ্য জানিয়েছে, ইরানকে থামানোই তাদের মূল লক্ষ্য। এর ফলে ইরান আর নিরপরাধ মানুষ হত্যা কিংবা ব্রিটিশ নাগরিকদের ঝুঁকির মুখে ফেলতে পারবে না বলে আশ্বস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন
ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানে যুক্তরাজ্য, ব্যবহার করতে পারবে ব্রিটিশ ঘাঁটি
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতে পরোক্ষভাবে যুক্ত হলো যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের মিসাইল ব্যবস্থার ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। গত সোমবার এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যের মিত্র রাষ্ট্রগুলোর সুরক্ষায় তারা আরও জোরালো ভূমিকা পালন করছেন। বর্তমানে ব্রিটিশ যুদ্ধবিমানগুলো আকাশে টহল দিয়ে ইরানের ছোড়া মিসাইল হামলা রুখে দিচ্ছে। তবে এই হুমকি সম্পূর্ণভাবে দূর করতে হলে মিসাইলগুলো যেখান থেকে ছোড়া হচ্ছে অর্থাৎ উৎসেই সেগুলো ধ্বংস করা জরুরি বলে মনে করেন তিনি।

মার্কিন প্রশাসন সীমিত প্রতিরক্ষার স্বার্থে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল। সেই অনুরোধে সাড়া দিয়ে যুক্তরাজ্য জানিয়েছে, ইরানকে থামানোই তাদের মূল লক্ষ্য। এর ফলে ইরান আর নিরপরাধ মানুষ হত্যা কিংবা ব্রিটিশ নাগরিকদের ঝুঁকির মুখে ফেলতে পারবে না বলে আশ্বস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…