মধ্যপ্রাচ্যের যুদ্ধ আতঙ্কে তেলের দামে ঊর্ধ্বগতি, বিপর্যয় শেয়ারবাজারে

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ১০:১০ এএম
মধ্যপ্রাচ্যের যুদ্ধ আতঙ্কে তেলের দামে ঊর্ধ্বগতি, বিপর্যয় শেয়ারবাজারে

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র হওয়ার প্রভাবে সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই অস্থিরতার প্রভাবে বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে, যেখানে বিনিয়োগকারীরা যুদ্ধ সংক্রান্ত ঝুঁকি এড়াতে সম্পদ সরিয়ে নিচ্ছেন।

সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফে ১৩ শতাংশ বেড়ে গেলেও পরে তা ৫ শতাংশ বৃদ্ধি নিয়ে প্রতি ব্যারেল ৭৬.৪৮ ডলারে স্থির হয়। অপরদিকে, সূচকের নিম্নমুখী প্রবণতায় হংকংয়ের হ্যাং সেং প্রায় ২ শতাংশ এবং জাপানের নিক্কেই ২২৫ সূচক ১.৫ শতাংশ পতন হয়। যুক্তরাষ্ট্রের বাজারেও সতর্কতা দেখা গেছে; লেনদেন শুরুর আগে এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক কম্পোজিটের ফিউচার ট্রেডিংয়ে ০.৭ শতাংশ দর কমেছে।

অর্থনীতিবিদদের মতে, মধ্যপ্রাচ্যের এই আঞ্চলিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেল সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...