খামেনি হত্যার প্রতিশোধ: মধ্যপ্রাচ্যের ১০ দেশে ইরানের রকেট হামলা

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-র বদলা নিতে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক হামলা শুরু করেছে ইরান। রাশিয়ার সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, মাত্র একদিনের ব্যবধানে ইরান ইসরায়েলসহ অন্তত ১০টি দেশে এই প্রতিশোধমূলক আক্রমণ চালিয়েছে। তেহরানের দাবি, এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি স্থাপনা।
আক্রান্ত দেশগুলোর তালিকায় ইসরায়েলের পাশাপাশি রয়েছে বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ইসরায়েলে সবচেয়ে বেশি বিমান হামলা হয়েছে। অপরদিকে সিরিয়ার রাজধানী দামেস্কেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ঠেকানোর চেষ্টা করছে বলে জানা গেছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতেই এই অপারেশন পরিচালনা করা হচ্ছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে, তারা কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে নয়, বরং যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে অথবা যেখান থেকে ইসরায়েলি কার্যক্রম পরিচালিত হয়, সেগুলোই তাদের আক্রমণের লক্ষ্য।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

খামেনি হত্যার প্রতিশোধ: মধ্যপ্রাচ্যের ১০ দেশে ইরানের রকেট হামলা

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-র বদলা নিতে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক হামলা শুরু করেছে ইরান। রাশিয়ার সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, মাত্র একদিনের ব্যবধানে ইরান ইসরায়েলসহ অন্তত ১০টি দেশে এই প্রতিশোধমূলক আক্রমণ চালিয়েছে। তেহরানের দাবি, এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি স্থাপনা।
আক্রান্ত দেশগুলোর তালিকায় ইসরায়েলের পাশাপাশি রয়েছে বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ইসরায়েলে সবচেয়ে বেশি বিমান হামলা হয়েছে। অপরদিকে সিরিয়ার রাজধানী দামেস্কেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ঠেকানোর চেষ্টা করছে বলে জানা গেছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতেই এই অপারেশন পরিচালনা করা হচ্ছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে, তারা কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে নয়, বরং যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে অথবা যেখান থেকে ইসরায়েলি কার্যক্রম পরিচালিত হয়, সেগুলোই তাদের আক্রমণের লক্ষ্য।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…