ইরানের বিপ্লবী বাহিনীর সদরদপ্তর ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৫:২০ এএম
ইরানের বিপ্লবী বাহিনীর সদরদপ্তর ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের

ইরানের সরকার পরিবর্তনের লক্ষ্যে চলমান সামরিক অভিযানের দ্বিতীয় দিনে দেশটির কুখ্যাত বিপ্লবী গার্ড বা আইআরজিসির সদর দপ্তর ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরাইল। সোমবার (২ মার্চ) দুই দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, গত ৪৭ বছরে হাজার হাজার মার্কিন সেনা হত্যার প্রতিশোধ নিতেই এই অপারেশন পরিচালনা করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, এই হামলার মাধ্যমে আইআরজিসির সাপের মাথা কেটে ফেলা হয়েছে এবং এখন তাদের আর কোনো সদর দপ্তর অবশিষ্ট নেই। অপরদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের সামরিক গোয়েন্দা বিভাগ, বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কেন্দ্র এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ওপরও বড় আকারের হামলা চালিয়েছে।

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এই হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী বাহিনীর শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌর নিহত হয়েছেন। তবে ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইডিএফ স্পষ্ট করে জানিয়েছে, তারা ইরানের জঙ্গি শাসকদের সামরিক অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত রাখবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...