ওমান উপসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৯:৫৬ পিএম
ওমান উপসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ওমান উপসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজ আক্রমণ করে ডুবিয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরানবিরোধী যৌথ মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানের শুরুর দিকে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাত দিয়ে জানা গেছে, আক্রমণের শিকার জাহাজটি ইরানি নৌবাহিনীর একটি জামারান-শ্রেণির করভেট। বর্তমানে ইরানের চাবাহার পিয়ারের কাছে এই যুদ্ধজাহাজটি সমুদ্রের তলদেশে তলিয়ে যাচ্ছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন গোয়েন্দা তথ্য যাচাই করা হচ্ছে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন সফটওয়্যার কোম্পানি ভ্যান্টরের তোলা স্যাটেলাইট চিত্রে ওই লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এমনটা দেখা গেছে। এই ঘটনার পর থেকে ওই অঞ্চলে সামরিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এর ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...