খামেনিকে সরালে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ, সতর্ক যুক্তরাষ্ট্রের সাবেক আমলা

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৮:২১ পিএম
খামেনিকে সরালে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ, সতর্ক যুক্তরাষ্ট্রের সাবেক আমলা

যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় সতর্ক করে দিয়েছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে তা ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের আরেকটি ‘রেজিম পরিবর্তন’ প্রচেষ্টা হিসেবে দেখা হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান। মুলরয় বলেন, ভেনেজুয়েলার রাজনীতি নিকোলাস মাদুরোর চারপাশে ঘোরে এবং তার সহযোগীরা তুলনামূলক দুর্বল, কিন্তু ইরানের ক্ষমতার কাঠামো সম্পূর্ণ ভিন্ন। সেখানে সুপ্রিম লিডারের পাশাপাশি ধর্মীয় নেতৃত্ব, সামরিক বাহিনী, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস এবং গোয়েন্দা সংস্থার মতো একাধিক শক্তিশালী কেন্দ্র রয়েছে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, সর্বোচ্চ নেতাকে সরিয়ে দিলে ইরান যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত করবে না, বরং পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলবে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পূর্ণাঙ্গ যুদ্ধ বাধার সম্ভাবনা রয়েছে, যা উপসাগরীয় দেশগুলোর জন্যও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তিনি ইরানের বিপুল ড্রোন সক্ষমতার কথাও তুলে ধরেন যা দুবাই ও বাহরাইনে আঘাত হানতে সক্ষম এবং দীর্ঘদিন ধরে রাশিয়াকেও সরবরাহ করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এই সাবেক কর্মকর্তা মনে করেন, আরব আমিরাতের সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করে যে একসাথে বিপুলসংখ্যক ড্রোন হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা প্রায়ই ব্যর্থ হয়। ফলে এই সুইপিং বা সমন্বিত ড্রোন হামলা বর্তমানে অঞ্চলটির নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...