ইরানের পুলিশ গোয়েন্দা প্রধানকে হত্যা, দায়ী যুক্তরাষ্ট্র ও ইসরাইল

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের পুলিশ বাহিনীর গোয়েন্দা শাখার প্রধান জেনারেল গোলামরেজা রেজাইয়ান। দেশটির স্থানীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
ইরানের বার্তা সংস্থা ফারস জানিয়েছে, গতকাল শত্রুপক্ষের এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন জাতীয় পুলিশের গোয়েন্দা বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, শত্রুদের ধ্বংসাত্মক হামলায় জেনারেল রেজাইয়ান শহীদ হয়েছেন। তার মৃত্যুর ঘটনাটি ইরানের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।
এই ঘটনার পর ইরানি বাহিনী ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সাম্প্রতিক দিনগুলোতে তেহরানের সঙ্গে ওয়াশিংটন ও তেল আবিবের চলমান উত্তেজনার মধ্যে এই হত্যাকাণ্ড পরিস্থিতি আরও জটিল ও অনিশ্চিত করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ইরানের পুলিশ গোয়েন্দা প্রধানকে হত্যা, দায়ী যুক্তরাষ্ট্র ও ইসরাইল

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের পুলিশ বাহিনীর গোয়েন্দা শাখার প্রধান জেনারেল গোলামরেজা রেজাইয়ান। দেশটির স্থানীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।
ইরানের বার্তা সংস্থা ফারস জানিয়েছে, গতকাল শত্রুপক্ষের এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন জাতীয় পুলিশের গোয়েন্দা বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, শত্রুদের ধ্বংসাত্মক হামলায় জেনারেল রেজাইয়ান শহীদ হয়েছেন। তার মৃত্যুর ঘটনাটি ইরানের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।
এই ঘটনার পর ইরানি বাহিনী ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সাম্প্রতিক দিনগুলোতে তেহরানের সঙ্গে ওয়াশিংটন ও তেল আবিবের চলমান উত্তেজনার মধ্যে এই হত্যাকাণ্ড পরিস্থিতি আরও জটিল ও অনিশ্চিত করে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…