ইরানের পাল্টা হামলা এবার ইউরোপে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সাইপ্রাসে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কঠোর জবাব দিতে এবার ইউরোপের মাটিতে আঘাত হানল ইরান। পশ্চিম এশিয়ার দেশ হলেও রাজনৈতিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সাইপ্রাসে ব্রিটিশ সেনা মোতায়েন থাকলেও সরাসরি তাদের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে মনে হচ্ছে না।
তবে এই ঘটনায় ইউরোপীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। ইরানের এই পদক্ষেপকে বিবেচনাহীন আখ্যা দিয়েছেন ব্রিটিশ মন্ত্রী। এর আগে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী। জানা গেছে, বাহরাইনে আক্রান্ত স্থানের কাছাকাছি প্রায় ৩০০ ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাইপ্রাসকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সম্পদের গুদামঘর হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েলের সঙ্গে দেশটির রয়েছে গভীর অর্থনৈতিক সম্পর্ক এবং বিপদের সময় তেল আবিব তাদের সম্পদ সেখানে সরিয়ে নেয়। এ কারণে গত বছর জুন মাসে ১২ দিনের যুদ্ধের সময়ও সাইপ্রাসে হামলা করেছিল ইরান। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাজ্য।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ইরানের পাল্টা হামলা এবার ইউরোপে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সাইপ্রাসে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কঠোর জবাব দিতে এবার ইউরোপের মাটিতে আঘাত হানল ইরান। পশ্চিম এশিয়ার দেশ হলেও রাজনৈতিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সাইপ্রাসে ব্রিটিশ সেনা মোতায়েন থাকলেও সরাসরি তাদের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে মনে হচ্ছে না।
তবে এই ঘটনায় ইউরোপীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। ইরানের এই পদক্ষেপকে বিবেচনাহীন আখ্যা দিয়েছেন ব্রিটিশ মন্ত্রী। এর আগে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী। জানা গেছে, বাহরাইনে আক্রান্ত স্থানের কাছাকাছি প্রায় ৩০০ ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাইপ্রাসকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সম্পদের গুদামঘর হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েলের সঙ্গে দেশটির রয়েছে গভীর অর্থনৈতিক সম্পর্ক এবং বিপদের সময় তেল আবিব তাদের সম্পদ সেখানে সরিয়ে নেয়। এ কারণে গত বছর জুন মাসে ১২ দিনের যুদ্ধের সময়ও সাইপ্রাসে হামলা করেছিল ইরান। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করতে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাজ্য।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…