ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলে মধ্যপ্রাচ্যে বিধ্বংসী যুদ্ধের ঝুঁকি

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ৫:৪৫ পিএম
ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলে মধ্যপ্রাচ্যে বিধ্বংসী যুদ্ধের ঝুঁকি

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক উপ-সহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় সতর্ক করে দিয়েছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে কোনো ধরনের হত্যাকান্ড বা অভিযান পরিচালনা করা হলে তা সমগ্র মধ্যপ্রাচ্যে বিধ্বংসী পরিণতি ডেকে আনতে পারে। তিনি বলেন, এটি ভেনেজুয়েলার মতো সাধারণ কোনো শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা হবে না, বরং এর প্রতিক্রিয়া আরও ভয়াবহ হবে।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুলরয় ব্যাখ্যা করেন যে, ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামো ভেনেজুয়েলার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং জটিল। মাদুরো সরকারের মতো ইরানের ক্ষমতা শুধু একজন ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। সেখানে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), গোয়েন্দা সংস্থা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মতো একাধিক শক্তিশালী কেন্দ্র রয়েছে। ফলে, শীর্ষ নেতাকে সরিয়ে দিলেই ইরান যুক্তরাষ্ট্রের সামনে আত্মসমর্পণ করবে—এমনটা ভাবা ভুল হবে।

সাম্প্রতিক সময়ে দুবাই এবং বাহরাইনে ইরানি ড্রোন হামলার ঘটনার প্রসঙ্গ তুলে ধরে এই মার্কিন কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেন যে, তেহরান বর্তমানে বিপুল পরিমাণ ড্রোন তৈরি করছে এবং রাশিয়ার মতো দেশের সঙ্গেও সম্পর্ক রাখছে। যদিও একটি বা দুটি ড্রোন প্রতিহত করা সম্ভব, কিন্তু একসঙ্গে বিশাল বহর নিয়ে আক্রমণ করলে তা ঠেকানো অসম্ভব হয়ে পড়বে। এটি পারস্য উপসাগরীয় অঞ্চলের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...