ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে বলে চ্যানেল-১২ জানিয়েছে।
যদিও ইরান এই খবর সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। তাসনিম নিউজ ও মেহের নিউজ জানিয়েছে, তাদের নেতা এখনো জীবিত এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধ পরিচালনা করছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও খামেনি দুজনই সুস্থ আছেন এবং সরকার স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছে।
এই বিরোধপূর্ণ খবরের মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। খামেনির প্রকৃত অবস্থা নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা