ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৮৫, বালিকা বিদ্যালয় ধ্বংস

ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাব ও জাসেকে শনিবার সকালে এই হামলা চালানো হয়। হরমুজগান মেডিকেলের প্রধান জানিয়েছেন, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানকার একটি প্রাক-প্রাথমিক বালিকা বিদ্যালয় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলার সময় ওই বিদ্যালয়ে অন্তত ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তেহরানেও একটি শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে। তবে ইরানের দাবি করা এই হতাহতের সংখ্যা এখনও স্বাধীন কোনো সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। উদ্ধারকাজ চলার কারণে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৮৫, বালিকা বিদ্যালয় ধ্বংস

ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাব ও জাসেকে শনিবার সকালে এই হামলা চালানো হয়। হরমুজগান মেডিকেলের প্রধান জানিয়েছেন, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানকার একটি প্রাক-প্রাথমিক বালিকা বিদ্যালয় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলার সময় ওই বিদ্যালয়ে অন্তত ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তেহরানেও একটি শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে। তবে ইরানের দাবি করা এই হতাহতের সংখ্যা এখনও স্বাধীন কোনো সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। উদ্ধারকাজ চলার কারণে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…