মা হলেন গায়িকা অবন্তী সিঁথি, কন্যার নাম অনুশ্রী
সংগীতশিল্পী অবন্তী সিঁথি কন্যা সন্তানের মা হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাত দিন পর এই সুখবরটি নিজেই ভক্তদের জানান তিনি। তার ও স্বামী অমিত দের ঘর আলো করে এসেছে নতুন অতিথি। মেয়ের নাম রাখা হয়েছে অনুশ্রী।
নতুন অভিভাবক হিসেবে অনুভূতি বর্ণনা করতে গিয়ে এই শিল্পী জানান, গত কয়েকদিন তার কাটেছি এক অদ্ভুত ঘোরের মধ্য দিয়ে। তিনি বলেন, একটা ছোট্ট জীবন্ত পুতুল এখন তার কোলে ঘুমায়। এই কন্যাকে ঘিরেই তাদের সংসারের সারা দিন আর রাত এখন একাকার হয়ে গেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের শেষদিকে লন্ডনপ্রবাসী অমিত দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অবন্তী সিঁথি। অমিত দে পেশায় একজন ব্যবসায়ী এবং লন্ডনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
ভারতীয় টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ খ্যাত এই শিল্পী বর্তমানে সংগীতাঙ্গনে সমাদৃত। ২০২৩ সালে তিনি শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু