আলোকসজ্জায় সাজছে বিজয়ের বাড়ি, ফেব্রুয়ারিতেই বিয়ে?

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৩ পিএম
আলোকসজ্জায় সাজছে বিজয়ের বাড়ি, ফেব্রুয়ারিতেই বিয়ে?

দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় তারকা বিজয় দেবরকোণ্ডা এবং রাশমিকা মান্দানার বিয়ের গুঞ্জন আবারও জোরালো হয়েছে। সম্প্রতি বিজয়ের হায়দরাবাদের বাসভবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বিলাসবহুল আলোকসজ্জা ও তাঁবু লাগানোর কাজ দেখা গেছে। এমন পরিস্থিতিতে জোর দাবি উঠেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হতে যাচ্ছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বিজয়ের বাড়ির বাইরের অংশে বিপুল পরিমাণ ফেয়ারি লাইট ব্যবহার করে সাজিয়ে তোলা হচ্ছে। এছাড়া ঘরের ভেতরে কর্মীরা পরিচ্ছন্নতা ও অতিথি আপ্যায়নের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিয়ের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়ে, যেখানে বিয়ের তারিখ ২৬ ফেব্রুয়ারি এবং স্থান উদয়পুরের একটি প্রাসাদ বলে উল্লেখ করা হয়। সেই কার্ড অনুযায়ী, বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ হায়দরাবাদের তাজ কৃষ্ণ হোটেলে।

অবশ্য এই জুটি বা তাদের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে বাড়িতে চলমান জমকালো সাজসজ্জা এবং ভাইরাল হওয়া আমন্ত্রণপত্রের পর ভক্তদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই দক্ষিণের এই দুই তারকা সাত পাকে বাঁধা পড়বেন বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...