আলোকসজ্জায় ঝলমলে বিজয়ের বাড়ি, বিয়ের গুঞ্জন তুঙ্গে

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৫ এএম
আলোকসজ্জায় ঝলমলে বিজয়ের বাড়ি, বিয়ের গুঞ্জন তুঙ্গে

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোণ্ডার বিয়ের গুঞ্জন এখন সর্বত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বিজয়ের হায়দরাবাদের বাসভবনে শুরু হয়েছে জমকালো সাজসজ্জা। বাড়ির ভেতরে ও বাইরে অসংখ্য ফেয়ারি লাইট লাগানো হয়েছে এবং কর্মীরা খুব ব্যস্ত সময় পার করছেন।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি রাজপ্রাসাদে তাদের বিয়ে সম্পন্ন হতে পারে। এর আগে একটি বিয়ের আমন্ত্রণপত্র ভাইরাল হয়, যেখানে ওই তারিখ উল্লেখ ছিল। ওই কার্ড অনুযায়ী, ৪ মার্চ হায়দরাবাদের তাজ কৃষ্ণ হোটেলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

দুই তারকাই এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে বাড়িতে চলমান এই আয়োজন দেখে ভক্তদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে। অনুরাগীরা আগামী ২৬ তারিখের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...