বিয়ের খবরে উত্তপ্ত দক্ষিণী ইন্ডাস্ট্রি, আলোকসজ্জায় সাজছে বিজয়ের বাড়ি

দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোণ্ডা এবং রাশমিকা মান্দানার বিয়ে নিয়ে আলোচনা চরমে পৌঁছেছে। দীর্ঘদিনের প্রেম ও সম্পর্কের পর অবশেষে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই দম্পতি। ঘনিষ্ঠ সূত্রমতে, এই অনুষ্ঠানে শুধুমাত্র পরিবারের সদস্য এবং খুব কাছের মানুষদের উপস্থিতি থাকবে।
যদিও এই জুটি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে হায়দরাবাদে বিজয়ের বাসভবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, বিয়ে উপলক্ষে পুরো বাড়িটি অসংখ্য ফেয়ারি লাইট ও ফুল দিয়ে সাজানো হচ্ছে। কর্মীরা তাঁবু টানানো এবং সাজসজ্জার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এরই মধ্যে একটি বিয়ের আমন্ত্রণপত্র নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। ওই কার্ডে বিয়ের তারিখ ২৬ ফেব্রুয়ারি উল্লেখ থাকায় জল্পনা আরও বেড়েছে। কার্ডে বলা হয়েছে, বিবাহোত্তর সংবর্ধনা আগামী ৪ মার্চ সন্ধ্যা সাতটায় হায়দরাবাদের তাজ কৃষ্ণ হোটেলে অনুষ্ঠিত হবে। তবে আমন্ত্রণপত্রের সত্যতা এখনও নিশ্চিত করেননি সংশ্লিষ্টরা।
দক্ষিণ ভারতীয় সিনেমা বলিউড বিজয় দেবরকোণ্ডা বিনোদন রাশমিকা মান্দানা রের জুতা লুকানোকে কেন্দ্র করে রসিকতা থেকে চরম তিক্ততা—পরিণামে ভেঙে গেল বিয়ে। শুধু তাই নয়
সম্পর্কিত খবর
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু
মাধুরীর সাজে ঋতুপর্ণা, নাচ নিয়ে নেটপাড়ার তীব্র সমালোচনা
অভিনয় থেকে অনির্দিষ্টকালের বিরতি, বোনের সঙ্গে সময় কাটাতে আমেরিকায় মাহি

আরও পড়ুন

বিয়ের খবরে উত্তপ্ত দক্ষিণী ইন্ডাস্ট্রি, আলোকসজ্জায় সাজছে বিজয়ের বাড়ি

দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোণ্ডা এবং রাশমিকা মান্দানার বিয়ে নিয়ে আলোচনা চরমে পৌঁছেছে। দীর্ঘদিনের প্রেম ও সম্পর্কের পর অবশেষে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই দম্পতি। ঘনিষ্ঠ সূত্রমতে, এই অনুষ্ঠানে শুধুমাত্র পরিবারের সদস্য এবং খুব কাছের মানুষদের উপস্থিতি থাকবে।
যদিও এই জুটি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে হায়দরাবাদে বিজয়ের বাসভবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, বিয়ে উপলক্ষে পুরো বাড়িটি অসংখ্য ফেয়ারি লাইট ও ফুল দিয়ে সাজানো হচ্ছে। কর্মীরা তাঁবু টানানো এবং সাজসজ্জার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এরই মধ্যে একটি বিয়ের আমন্ত্রণপত্র নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। ওই কার্ডে বিয়ের তারিখ ২৬ ফেব্রুয়ারি উল্লেখ থাকায় জল্পনা আরও বেড়েছে। কার্ডে বলা হয়েছে, বিবাহোত্তর সংবর্ধনা আগামী ৪ মার্চ সন্ধ্যা সাতটায় হায়দরাবাদের তাজ কৃষ্ণ হোটেলে অনুষ্ঠিত হবে। তবে আমন্ত্রণপত্রের সত্যতা এখনও নিশ্চিত করেননি সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও…
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু
মাধুরীর সাজে ঋতুপর্ণা, নাচ নিয়ে নেটপাড়ার তীব্র সমালোচনা
অভিনয় থেকে অনির্দিষ্টকালের বিরতি, বোনের সঙ্গে সময় কাটাতে…