মৃত্যুর গুজবে কান দেবেন না, হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন হারুন কিসিঞ্জার

প্রাইম বার্তা অনলাইন
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২:১৭ এএম
মৃত্যুর গুজবে কান দেবেন না, হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন হারুন কিসিঞ্জার

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও বাস্তবে তিনি সুস্থ আছেন। এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন বলে জানা গেছে। এই অভিনেতার শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ সহকর্মী ও কৌতুক অভিনেতা চিকন আলী। তিনি জানান, ওস্তাদ হারুন কিসিঞ্জার আগের তুলনায় অনেক বেশি সুস্থ আছেন এবং তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। চিকিৎসকরা আশা করছেন আগামী দুই একদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। অনলাইনে ছড়ানো এসব মিথ্যা খবরে কান না দেওয়ার জন্য ভক্তদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরেই নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন এই অভিনেতা। অসুস্থতা বৃদ্ধি পেলে তাকে দ্রুত রাজধানীর ওই হাসপাতালে ভর্তি করা হয়। নব্বই দশকে ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র অভিনয় দিয়ে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। এছাড়াও বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তার স্বতঃস্ফূর্ত অভিনয় ও কৌতুক সংলাপ এখনও দর্শকদের স্মৃতিতে উজ্জ্বল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...